অপরাধ কার্যক্রম জিরো টলারেন্সে নিয়ে আসার পরিকল্পনায় কমিউনিটি পুলিশিং – সামছুল হক চৌধুরী বাবুল
মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর:
২৮ অক্টোবর শনিবার কমিউনিটি পুলিশিং দিবস এ দিবসকে পালন করার লক্ষ্যে মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি প্রস্তুতি সভা করেছে। শুক্রবার বিকেলে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও মোহনপুর ইউপির স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুলের সভাপতিত্বে মোহনপুরস্থ নিজ বাসভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র সহ-সভাপতি লায়ন ফারুক হোসেন তিতাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলার কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি ও ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, শিল্পপতি মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক ও ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন মিয়া, কোষাধ্যক্ষ আবদুল মালেক খান, প্রচার সম্পাদক ও মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লাভলু, ফরাজীকান্দি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, এখলাছপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আমান উল্লাহ মাষ্টার, মোহনপুর ইউনিয়ন কà