,

অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ফ্রেন্ডস অফ কুমিল্লা

আজকের কুমিল্লা ডট কম :
May 12, 2021
news-image

স্টাফ রিপোর্টার:
ঈদ আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে দিতে অসহায়,দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন এস এস সি ২০০১ইং ব্যাচের বন্ধু সংগঠন ফ্রেন্ডস অব কুমিল্লা।

বুধবার(১২ মে)সকালে কুমিল্লা চকবাজার এলাকায় ৬০ জন দিন মজুর, হত দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন বন্ধু সংগঠন ফ্রেন্ডস অব কুমিল্লা। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল ১ প্যাকেট লাচ্ছা সেমাই, ১ প্যাকেট দুধ,১ কেজি চিনি, ৫ কেজি মিনিকেট চাউল, ১ কেজি পোলাও চাউল,২কেজি তৈল,
পেয়াজ,আলু ও মুরগিসহ অন্যান্য ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ফ্রেন্ডস অব কুমিল্লার বন্ধু রোমন বলেন আমরা বন্ধু মহল বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখার পাশাপাশি নিজেদেরকে আত্মসামাজিক কাজে নিয়োজিত রেখেছি। আমরা চাই আমাদের মতো অন্যান্য সংগঠনগুলোই এগিয়ে আসুক তা হলে আমাদের দেশে মানুষ না খেয়ে থাকবে না সরকারের একার পক্ষে কোন ভাবেই সম্ভব না এভাবে সকলের পাশে দাঁড়ানো।

ফ্রেন্ডস অব কুমিল্লার আরেক বন্ধু মেহেদী বলেন আমরা চেস্টা করছি আমাদের সেবাগুলো মানুষের দৌড় গোড়ায় পৌছে দিতে মানুষ মানুষের জন্য এটাই আমাদের জন্য পুঁজি। বন্ধুত্বের মাঝে সেবা এমটাই আমাদের পথ চলার হাতিয়ার। আমাদের এমন আত্ম সামাজিক কাজ আগামীতে অব্যাহত থাকবে। এ সময় ফ্রেন্ডস অব কুমিল্লার বন্ধু ইবনে সিনহা,সুমন সহ অন্যান্য বন্ধুরা উপস্থিত ছিলেন।