,

অসুস্থ শিক্ষককে নিজের গাড়ীতে হাসপাতালে নিলেন লালমাই থানার ওসি

আজকের কুমিল্লা ডট কম :
February 5, 2020
news-image

 

রকিবুল হাসান রকি :

এসএসসি পরীক্ষা কেন্দ্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়া শিক্ষককে নিজের গাড়ীতে করে হাসপাতালে নিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব।গত সোমবার  বেলা ১১টায় অসুস্থ ওই শিক্ষককে তিনি বাগমারা উচ্চ বিদ্যালয় থেকে পুলিশের গাড়ীতে করে বাগমারা ২০ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এ খবরে শিক্ষকসহ সর্বমহলে প্রশংসিত হয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

জানা যায়, এসএসসি পরীক্ষার প্রথম দিন সোমবার বাগমারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২নং কক্ষে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছিলেন উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের শাসনপাড় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শাহাজাহান। ডিউটি করা কালীন বেলা অনুমান ১১টায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পরীক্ষার কক্ষের মেঝেতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে কেন্দ্র সচিব বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ ওই কক্ষে যান এবং অসুস্থ শিক্ষককে হাসপাতালে নিতে একটি অটো রিকশা ভাড়ায় আনতে একাধিক জনের সাথে ফোনে যোগাযোগ করেন। এমন সময়ে কেন্দ্রে উপস্থিত লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব নিজেই পুলিশের সরকারি গাড়ীতে উঠিয়ে ওই শিক্ষককে বাগমারা ২০ হাসপাতালে নেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন।

গতকাল বিকালে বাগমারা ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: জয়া শীষ রায় ওই শিক্ষককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তিনি বর্তমানে কুমেক হাসপাতালের ৫২১নং কক্ষে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি একই সাথে রক্ত শূন্যতা, হৃদরোগ ও ডায়াবেটিকে আক্রান্ত। তাকে কমপক্ষে ৪ পাউন্ড রক্ত (এবি পজেটিভ) দিতে হবে।

শাসনপাড় উচ্à¦