,

আজ রাতে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা

আজকের কুমিল্লা ডট কম :
June 28, 2019
news-image

 

স্পোর্টস ডেক্সঃ

শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনা আজ শুক্রবার রাতে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার মুখোমুখি হতে যাচ্ছে। বাংলাদেশ সময় আজ সকালে টাইব্রেকারে প্যারাগুয়েকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। প্রথম ৯০ মিনিটে কোনো দলই গোল করতে না পারলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

ব্রাজিলের মাটিতে লিওনেল মেসিদের কোপা আমেরিকা পুনরুদ্ধারের মিশনটা যাচ্ছেতাই ভাবেই শুরু হয়েছিলো। কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। এর পরের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে শেষ আটের আশা বাঁচিয়ে রেখেছিলো আলবিসেলেস্তেরা। শেষ ম্যাচে কাতারের বিপক্ষে ২-০ গোলের জয়ে ‘বি’ গ্রুপের রানার্স আপ হয়ে শেষ আট নিশ্চিত করে তারা।

অধিনায়ক মেসি ওই খেলার পর জানিয়েছিলেন জয়টি দলকে আরো একতাবদ্ধ করতে সহায়তা করেছে। ভেনেজুয়েলার বিপক্ষে সর্বশেষ কোপা আমেরিকা দ্বৈরথে ৪-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। দুই দলের সর্বশেষ দেখায় শেষ হাসি অবশ্য হেসেছিল ভেনেজুয়েলাই। সাময়িক অবসর শেষে মেসির ফেরার রাতে আর্জেন্টিনাকে তারা হারিয়েছিলো ৩-১ গোলে।

আর্জেন্টিনাভিত্তিক ফুটবল ওয়েবসাইট মুন্দো আলবিসেলেস্তে জানাচ্ছে, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে দলটিতে বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। চলতি আসরে আর্জেন্টিনার বড় মাথাব্যথার কারণ হয়ে দাà¦