আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ চিহ্নিত করতে কর্মশালা
ডেস্ক রিপোর্ট:
আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ চিহ্নিত করতে সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) উচ্চ পর্যায়ের এক কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), অর্থ মন্ত্রণালয় এবং ফেডারেল গভর্নমেন্ট অব জার্মানির পক্ষ থেকে জিআইজেড কর্তৃক বাস্তবায়িত প্রকল্প ইম্প্রুভড কোঅর্ডিনেশন অব ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স (আইসিআইসিএফ) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
এই কর্মশালার লক্ষ্য ছিলো সেক্টরাল মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের প্রাসঙ্গিক অংশীজনদের সম্পৃক্ত করার মাধ্যমে দেশের জন্য জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো সম্মিলিতভাবে চিহ্নিত করা। আন্তর্জাতিক জলবায়ু তহবিল উৎসের সাথে জলবায়ু পরিবর্তন প্রকল্পসমূহের প্রস্তাবনার মাঝে সাদৃশ্য স্থাপনের প্রক্রিয়াতে ইআরডি’র ভূমিà¦