,

আলেখারচর বিশ্বরোড থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ তিনজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
April 6, 2022
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৬ মার্চ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন নরসিংদী জেলার মাদবদী থানার খোরদোনা পাড়া গ্রামের আরব আলী মিয়ার ছেলে মোঃ দুলাল মিয়া(৩৪), নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার বালিয়াপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ জাহাংগীর আলম(৩১) এবং একই গ্রামের আউয়াল মিয়ার ছেলে আজিজুল ইসলাম(৩০)।

এ ঘঁনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।