,

ইমরান খান পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী, শপথ শনিবার

আজকের কুমিল্লা ডট কম :
August 17, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। শুক্রবার জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটিতে জয়ী হওয়ার পর তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন। দেশটির ২২তম প্রধানমন্ত্রী তিনি।

জাতীয় পরিষদের ১৭৬ জন সদস্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরানের পক্ষে ভোট দেয়। আর বিরোধী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরিফ ৯৬ ভোট পান।

শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান। দেশটির রাষ্ট্রপতি মামনু হোসেন শপথ পাঠ করাবেন।

২৫ জুলাই দেশটির সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পান ইমরান খান। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন না পাওয়ায় চাপের মুখে পড়তে হয় তাকে। শেষপর্যন্ত সব চাপই উতরে গেলেন তিনি। খবর: জিও টিভি