ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাসুম হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এস. এম. তৌহিদুর রহমান সুমন, সভাপতি, কুমিল্লা মহানগর ড্যাব (স্থগিত) এবং সহযোগী অধ্যাপক ডা. মো. সফিকুর রহমান, সাধারণ সম্পাদক, কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাব (স্থগিত)।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকিরুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. শাহ মু. সেলিম, অধ্যাপক ডা. মো. আজিজুল হক, অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. খোরশেদ আলম, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান সোহাগ, সহযোগী অধ্যাপক ও কুমিল্লা মহানগর বিএনপির প্রশিক্ষণবিষয়ক সহসম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সহকারী অধ্যাপক ডা. মো. মাইন উদ্দিন হোসেন পিংকু, সহকারী অধ্যাপক ডা. মো. মইনুল ইসলাম ওয়াসিক, বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. পিযুষ কর্মকার, সহকারী অধ্যাপক ডা. আসরাফুল আলম সিদ্দিক, সহকারী অধ্যাপক