এ্যাম্বুলেন্সে করে মাদকদ্রব্য পাঁচার: কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে আটক ৩ জন
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
কুমিল্লার দক্ষিণ দূর্গাপুর এলাকায় এ্যাম্বুলেন্স ও সিএনজিতে করে ফেন্সিডিল ও গাঁজা পরিবহনকালে শনিবার (২১ নভেম্বর) সকালে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২।
এসময় তার কাছ থেকে ২৮১ ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্স ও সিএনজিটিও জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী কুমিল্লার চৌদ্দগ্রামের শামুকসার গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোঃ স্বপন মিয়া (২৮)।
অপরদিকে কুমিল্লার বুড়িচংয়ের ছয়গ্রাম থেকে শনিবার (২১ নভেম্বর) বিকালে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-

