করোনাকে কেন্দ্র করে বিশ্ব ব্যবস্থায় বিভাজন দেখা দিতে চলেছে
ডেস্ক রিপোর্টঃ
করোনাভাইরাসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের টানাপোড়েন নতুন উচ্চতায় পৌঁছেছে। এই টানাপোড়েন স্নায়ুযুদ্ধে রূপ নিলে বিশ্ব ব্যবস্থা ভাগ হয়ে যেতে পারে বলে মত বিশ্লেষকদের। দেশ দুটির সম্পর্কের বর্তমান টানাপোড়েন এবং এর পরণতি নিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এমন আভাস দেওয়া হয়েছে।
এতে বলা হয়, চীনা সংসদের অধিবেশন শুরুর আগে রবিবার বেইজিংয়ে বিশেষ এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ওয়াশিংটনের প্রতি স্পষ্ট করে কিছু বার্তা দিতে চেয়েছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে কভিড প্যানডেমিক নিয়ে চীনের বিরুদ্ধে একের পর এক ‘মিথ্যা, ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব’ ছড়িয়ে মার্কিন কিছু রাজনীতিবিদ দুই দেশের মধ্যে নতুন এক স্নায়ুযুদ্ধ শুরুর পাঁয়তারায় লিপ্ত হয়েছেন যার ফল কারও জন্যই শুভ হবে না।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকাকে বদল করার বিন্দুমাত্র ইচ্ছা চীনের নেই। সুতরাং চীনকে বদলের অবাস্তব যে স্বপ্ন আমেরিকা লালন করছে তা তাদের পরিহার করা উচিত।’
তিনি সাবধান করেন, ‘গত কয়েক দশক ধরে দুই দেশের সহযোগিতার ফলে যে সুফল তৈরি হয়েছে, তা নষ্ট করলে তাতে আমেরিকার নিজের ক্ষতি তো হবেই, পুরো বিশ্বের স্থিতিশীলতা এবং সচ্ছলতা হুমকিতে পড়বে।’
চীনের কাছ থেকে এমন জোরালো বক্তব্য এমন সময় এলো যখন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সব দায় চীনের ওপর চাপানোর চেষ্টায় রাশ টানার কোনো লক্ষণই দেখাচ্ছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজের বাণিজ্য বিষয়ক উপদেষ্টা পিটার নাবারো সম্প্রতি এক তত্ত্ব প্রচার করেছেন যে, ‘চীন করেনাভেইরাসে আক্রান্ত লাখ মানুষকে বিমানে উঠিয়ে সারা পৃথিবীতে পাà