,

কলেজছাত্রকে রাতভর আটকে রেখে নির্যাতন করার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

আজকের কুমিল্লা ডট কম :
July 26, 2022
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্যক্তিগত সহকারীর (পিএ) চাকরি করতে না চাওয়ায় রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি এক কলেজছাত্রকে রাতভর আটকে রেখে নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে ৫০ হাজার টাকা চুরির স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে ওই ছাত্রকে। তার এই স্বীকারোক্তি ভিডিও ধারণ করে রাখা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

গত শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজের শহিদ মুক্তিযোদ্ধা কাজী নুরুন্নবী হোস্টেলে এ ঘটনা ঘটে। এই হোস্টেলেই থাকেন ছাত্রলীগ নেতা জাকির হোসেন অমি। নির্যাতনের শিকার কলেজছাত্রের নাম মিলন হোসেন (১৯)। জেলার পুঠিয়া উপজেলার শিবপুরহাটে তার বাড়ি। বাবার নাম আলমগীর। মিলন এইচএসসি পরীক্ষার্থী।

নির্যাতনের শিকার হয়ে রোববার থেকে মিলন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার বাবা আলমগীর এ ঘটনায় মঙ্গলবার সকালে পুঠিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

পুঠিয়া থানার ওসি মো. সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আলমগীর জানান, রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমির পিএ হিসেবে চাকরি দেওয়ার কথা বলে গত বৃহস্পতিবার তার ছেলে মিলনকে কাজী নুরুন্নবী হোস্টেলে নিয়ে যান পুঠিয়ার ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাতে ওই হোস্টেলে মদ্যপান ও উচ্ছৃঙ্খল পরিবেশ দেখে মিলন সকালে বাড়ি ফিরে যান। জানিয়ে দেন, তিনি চাকরি করবেন না।

কিন্তু যারা মিলনকে নিয়ে যান, তাদের বারবার ফোন করতে থাকেন ছাত্রলীগ নেতা অমি। শুক্রবার রাতে আবার মিলনকে ওই হোস্টেলে নিয়ে যাওয়া হয়। সেখà