,

কান্দিরপাড়ে র‌্যাব সদস্যকে মারধরের ঘটনায় ব্যবসায়ী আটক: রাস্তা বন্ধ করে বিক্ষোভ করলেন ব্যবসায়ীরা

আজকের কুমিল্লা ডট কম :
March 25, 2021
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে  র‌্যাবের সদস্যকে মারধরের অভিযোগে  এক ব্যবসায়ীকে আটক করে  র‍্যাব সদস্যরা। এ ঘটনার পর আজ (বৃহস্পতিবার) দুপুরে দোকানপাট বন্ধ করে দুই ঘণ্টা ধরে কান্দিরপাড় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এ সময় যান চলাচল বন্ধ করে দেন ব্যবসায়িরা।

বিক্ষোভকারী কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে  জানান, বৃহস্পতিবার দুপুরে  কান্দিরপাড়ে পাকশী গার্মেন্টস দোকানের মালিক মজিবুর রহমান তার দোকানের সামনে মোটরসাইকেল পার্ক করে রাখেন এক র‍্যাব সদস্য। মজিবুর তাকে সেখানে পার্কিং করতে মানা করলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে মজিবুর ওই র‍্যাব সদস্যকে চড়ও মারেন।