কুবিতে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণে বই পড়ে কর্মসূচি পালন
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের উপর বহিরাগত হামলাকারীদের গ্রেফতার, অছাত্র এবং বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা, আহত শিক্ষার্থী এনায়েত উল্লাহ এবং মো: সালমান চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান পূর্বক নিরাপদ ক্যাম্পাস সুনিশ্চিত, এবং হামলায় ইন্ধনদাতা হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকীর অপসারণের দাবীতে বই পড়ে আধা বেলা অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০ টা থেকে দুপুর ১টা অবধি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্পগ্রন্থ, রচনাসমগ্র, কবিতা আবৃত্তি, এবং গানের মাধ্যমে কর্মসূচি চালিয়ে যায়।
উল্লেখযোগ্য বইয়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা শেখ মুজিব আমার পিতা, এস এম জাকির হোসাইনের লেখা আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ, শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, মুজিব শতবর্ষের রচনা মুজিব চিরন্তন, সাইফুর রহমান সোহাগের লেখা ছাত্রলীগের ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস, বদরুদ্দীন উমরের লেখা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আনিসুল হকেল লেখা মা, রমিজ লালের লেখা হ্যামিংওয়ে দ্যা ওল্ড à