কুবিতে পরিবহন সংকটে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় শিক্ষার্থীরা
ডেস্ক রিপোর্ট:
পর্যাপ্ত পরিবহন সুবিধা সরবরাহ না করে চূড়ান্ত পরীক্ষা নেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। করোনা সঙ্কটেও প্রায়ই গাদাগাদি করে শহর থেকে ক্যাম্পাসে যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের। ফলে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা করছেন অনেকে।
জানা যায়, করোনা সঙ্কটে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকায় তীব্র সেশনজটের শঙ্কায় পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমতাবস্থায় শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে গেল বছরের ২০ ডিসেম্বর স্নাতক ও স্নাতকোত্তর শেষ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নেয়া শুরু করে বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে ধাপেধাপে অন্যান্য সেমিস্টারেরও আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা নিতে থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রায় সবকটি বিভাগেই বিভিন্ন সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা চলমান। তাছাড়া শেষবর্ষ থেকে শুরু করে প্রথমবর্ষ পর্যন্ত অন্তত ৮০ শতাংশ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার রুটিন ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। বাকি ২০ শতাংশের রুটিনও শিগগিরই প্রকাশ করা হবে। এছাড়া বিভিন্ন বিভাগের মিডটার্মও চলমান। এতে প্রায় সব ব্যাচের শিক্ষার্থীরা নিয়মিত কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসে যাতায়াত করেন। তবে পর্যাপ্ত বাসের অভাবে প্রায়ই গাদাগাদি করে যাতায়াত করতে হয় তাদের।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ ক্ষোভ প্রকা