কুবি’তে প্রশ্ন ও উত্তরপত্র চুরি: ৪ মাসেও তদন্তে অগ্রগতি নেই
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল (সিএসই) বিভাগে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনালের চূড়ান্ত পরীক্ষার পূর্বেই প্রশ্নপত্র ও উত্তরপত্র চুরির ঘটনা চার মাস অতিবাহিত হয়েছে। কিন্তু এ ঘটনায় কোন পদক্ষেপ না নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটিতেই সীমাবদ্ধ রেখেছে বলে অভিযোগ শিক্ষক ও শিক্ষার্থীদের।
গত ২০ মার্চ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ‘ফিজিক্স-২’ কোর্সের চূড়ান্ত পরীক্ষায় এ ঘটনা ঘটে। এতে মানউন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে আসেন ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সিরাজুল ইসলাম। পরীক্ষা শুরুর পূর্বে উত্তরপত্র বিতরণের সময় সিরাজুলের কাছে লিখিত উত্তরপত্র পান পরীক্ষার কেন্দ্র পরিদর্শক। পরে লিখিত উত্তরপত্রটি জব্দ করে এবং ওই পরীক্ষার্থীকে আটক করে বিভাগের সভাপতির কক্ষে নিয়ে যাওয়া হয়। প্রশ্নপত্র এবং উত্তরপত্র চুরির কথা স্বীকার করে লিখিত দেন আটক হওয়া শিক্ষার্থী মো. সিরাজুল ইসলাম, তার সহযোগী মো. শাখওয়াত হোসেন এবং বিভাগের স্টাফ নির্মল চন্দ্র দাস। ঘটনার ছয়দিন পরে ২৭ মার্চ সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জাকির ছায়াদউল্লাহ খানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে প্রশ্নপত্র চুরি ও উত্তরপত্র চুরির ঘটনায় সহযোগিতা করায় বিভাগের স্টাফ নির্মল চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করে রেজিস্ট্রারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।কেউ বলছেন, পরীক্ষা কমিটির সভাপতি এর দায় কিছুতেই এড়িয়ে যেতে পারে না। পরীক্ষা