,

কুবিতে ফলাফল ভিত্তিক পাঠ্যক্রম উন্নয়ন শীর্ষক কর্মশালা

আজকের কুমিল্লা ডট কম :
September 19, 2019
news-image

শাহাদাত বিপ্লব, কুবি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ফলাফল ভিত্তিক পাঠ্যক্রম উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে ৭টি বিভাগের শিক্ষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের এবং রিসোর্স পারসন হিসেবে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম ও বাংলাদেশ ইউনিভর্সিটি অব প্রফেশনালস’র সহকারী অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।

ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক’র সঞ্চালনায় উপাচার্য এসময় বলেন, ‘নিজের কাজটাই শেষ কাজ নয়, বিশ্ববিদ্যালয়ের জন্য এবং সমাজের জন্য কাজ থেকে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ধুলাবালিতে আপনাদের অধিকার রয়েছে। সেই অধিকারের জায়গা থেকে আপনারা সচেতন থাকবেন এবং নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে করবেন।’

কর্মশালায় অর্থনীতি, লোক প্রশাসন, গণিত, নৃবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান ও রসায়ন বিভাগের অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপকগণ অংশগ্রহণ করেন।

Related posts: