কুবিতে বঙ্গবন্ধু পরিষদের একাংশের কমিটির প্রতিবাদ অপরাংশের
কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু পরিষদের ড. দুলাল-ড. জুলহাস অংশের কমিটি গঠনের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে আরেকটি অংশ। সোমবার (৮মার্চ) আরেকাংশের সভাপতি ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হুসেইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শ চর্চাকে বাধাগ্রস্ত করতে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে পাকাপোক্ত করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক অনুমোদিত কমিটি থাকা সত্ত্বেও অবৈধভাবে আরেকটি কমিটি ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ অবিলম্বে অবৈধভাবে ঘোষিত কমিটি বাতিলের প্রতিবাদ জানাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ৭ মার্চ একটি গোষ্ঠী বঙ্গবন্ধু পরিষদের নামে একটি অবৈধ কমিটি গঠনের ঘোষণা দেয় যা বঙ্গবন্ধু পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। বঙ্গবন্ধু পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী এ ধরণের কোনো বৈধতা নেই। কেননা ইতিমধ্যে একাউন্টিং ও ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইনের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদের একটি কমিটি রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছে। কেননা, পরিà