কুবি শিক্ষক মনিরুজ্জামানের পান্ডুলিপি প্রকাশ করবে ইউজিসি
কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম মনিরুজ্জামানের গবেষণা ‘মধুসূদন ও দীনবন্ধু মিত্রের প্রহসনে সেকালের সমাজ’ শীর্ষক পান্ডুলিপি নির্বাচিত করে স্বীকৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসির রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশনের নির্বাচিত এবং স্বীকৃত এই গবেষণাধর্মী পান্ডুলিপিটি বাংলাদেশের স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের পাঠ্যসূচির পাঠ্যবই হিসেবে প্রকাশ করা হবে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ৬ষ্ঠ তলায় সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
‘মধুসূদন ও দীনবন্ধু মিত্রের প্রহসনে সেকালের সমাজ’ শীর্ষক পান্ডুলিপিটি সমগ্র বাংলাদেশে সাহিত্যে নির্বাচিত হওয়া একটি পান্ডুলিপি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সারাদেশ থেকে চারটি বিষয়ের উপর চারটি গবেষণা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যার মধ্যে সাহিত্যে নির্বাচিত হয়েছে ড. জি এম মনিরুজ্জামানের ‘মধুসূদন এ দীনবন্ধু মিত্রের প্রহসনে সেকালের সমাজ’।
অনুষ্ঠানে রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক মো. কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম