কুমিল্লায় “গণঅভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার” শীর্ষক সমাবেশ উপলক্ষে গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলন
আগামী ২৫ জুলাই কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে “গণঅভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষার রাষ্ট্র সংস্কার” শীর্ষক এক গুরুত্বপূর্ণ জনসমাবেশ। এ আয়োজনের মধ্য দিয়ে দেশের চলমান সংকট, রাষ্ট্রীয় দুর্নীতি, অব্যবস্থাপনা এবং জনগণের অধিকার আদায়ের বিষয়ে দেশব্যাপী গণজাগরণ তৈরির লক্ষ্য নিয়েছে কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় সিটি মার্কেটস্থ জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা গণঅধিকার পরিষদ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বিশিষ্ট আইনজীবী এডভোকেট জয়নাল আবেদিন, ছাত্র অধিকà¦