,

কুমিল্লায় বন্যার ভয়াবহতা বাড়ছে, ৪ জনের প্রাণহানি

আজকের কুমিল্লা ডট কম :
August 26, 2024
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ১৪টি উপজেলা বন্যার কবলে পড়েছে। স্মরণকালের ভয়াবহতম বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়েছে কুমিল্লা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলাগুলো হলো বুড়িচং, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম এবং ব্রাহ্মণপাড়া। বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার অন্তত আড়াই শতাধিক গ্রাম গোমতী ও সালদা নদীর ভাঙনের কারণে পানির নিচে চলে গেছে। দেবিদ্বারও ডুবছে। লাকসাম, মনোহরগঞ্জ এবং তিতাস উপজেলাগুলোর বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

বন্যায় প্রাণহানি বাড়ছে। নদীর ভাঙনে বহু বাড়িঘর, কৃষি জমি ও মাছের প্রকল্প ধ্বংস হয়ে গেছে। হাঁটলে পানির নিচে রাস্তার ইট-সুরকি অনুভব করা যাচ্ছে। মাত্র এক সপ্তাহ আগে যাদের সবকিছু ছিল, তারা এখন অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। বহু মানুষ তাদের সাধের বাড়িঘর ছেড়ে উঁচু এলাকায়, আত্মীয়-স্বজনের বাড়িতে বা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন।

সরকারি তথ্যমতে, বন্যায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে এবং প্রায় সাড়ে ৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় ৬৭ হাজার মানুষ। বেসরকারি হিসাব অনুযায়ী, এ সংখ্যা আরও বেশি হতে পারে। স্থাপনা ও সড়কের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ পানি নামার পর জানা যাবে, তবে যে কোনো সময়ের রেকর্ড ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

গত তিন দিনে বন্যাকবলিত এলাকায় একটাই চিত্র দেখা যাচ্ছে—দলে দলে মানুষ প্লাবিত এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। হাঁটু বা কোমরসমান পানিতে ভিজে তারা নিরাà