কুমিল্লার চান্দিনায় মানব পাচার চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৩
কুমিল্লার চান্দিনা থেকে মানব পাচার চক্রের মূলহোতাসহ ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১।
১২ সেপ্টেম্বর আনুমানিক বিকাল সাড়ে ৩টায় চান্দিনার হাড়িখোলা এলাকা হতে মানব পাচার চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন, চান্দিনার মৃত. খলিলুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৫২) ও আনোয়ার হোসেনের ছেলে মোঃ সিহাব হোসেন (১৯), কিশোরগঞ্জ জেলার ভৈরবের মোজাম্মেল হকের ছেলে সুমন মিয়া (২৪)।
বুধবার (১৩ সেপ্টেম্বর) কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বাসিন্দা আবুল কাশেম আর্থিক স্বচ্ছলতার আশায় তার ছেলে লাজু মিয়াকে (২২) ২০২২ সালের মাঝামà
