,

কুমিল্লার চান্দিনায় স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
November 29, 2021
news-image

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় স্মৃতি রাণী দে (১৬) নামের এক নবম শ্রেণীর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৮ নভেম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করে সোমবার (২৯ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহত স্মৃতি রাণী দে চান্দিনার মাইজখার ইউনিয়নের আলিকামোড়া গ্রামের সমীর চন্দ্র দের মেয়ে। সে এএফএম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে আলিকামোড়া গ্রামের সমীর চন্দ্র দে সস্ত্রীক একটি ধর্মীয় অনুষ্ঠানে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন নিজের বসত ঘরে গলায় ওড়না পেচানো ঝুলন্ত মরদেহ। তাদের ডাক চিৎকারে ছুটে আসে পার্শ্ববর্তী বাড়ির লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) রাকিব হাসান জানান, সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনায় চান্দিনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।