কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় যানজট নিরসনকল্পে ‘ইউলুপ’ নির্মাণ করা হবে
স্টাফ রিপোর্টারঃ
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের অর্থনীতির লাইফ লাইনখ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় যানজট নিরসনকল্পে সহসাই দৃষ্টিনন্দন করে ‘ইউলুপ’ নির্মাণ করা হবে। এটি নির্মাণ করা হলে বৃহত্তর নোয়াখালী এবং চাঁদপুর ও কুমিল্লার লাখো মানুষ যাতায়াতে উপকৃত হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক।
শনিবার বিকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, এটি শুধু স্থানীয় দাবি নয়, এ দাবি এ অঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের দাবি। তাই এখানে ইউলুপ নির্মাণের জন্য প্রকল্প গ্রহণের ব্যাপারে সেতুমন্ত্রী এবং সড়ক ও জনপদ বিভাগের সচিবের সাথে কথা হয়েছে। তারা সহসাই একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে প্রেরণ করবেন। এটি বিশ্বের উন্নত দেশের দৃষ্টিনন্দন ইউলুপের আদলে নির্মাণ করা হবে। ইউলুপটি নির্মাণ করা হলে এখানে যানজটের দুর্ভোগ নিরসনের পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা মানেই দেশকে সকল ক্ষেত্রে এগিয়ে নেয়া। তাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার অত্যান্ত আন্তরিক। কুমিল্লা-নোয়াখালী সড়কটি ফোরলেন মহাসড়কে রূপান্তরের কাজ সহসà