কুমিল্লার পাঠকদের জন্য দারুণ খবর নিয়ে এলো ‘নির্বাচিত’
তুহিন মাজহার:
বইয়ের পাতা উল্টিয়ে ঘ্রাণে ডুবে থাকতে কার ভালো লাগে না? পাঠকমাত্রই বইয়ের সমুদ্রে সাঁতার কাটতে, বইয়ের ঘ্রাণে মাতোয়ারা। মানুষের হাতেহাতে মোবাইল বাড়লেও কমেনি বইকেনা সংখ্যা, বরং পাঠকের সংখ্যা, বইকেনার প্রতি আগ্রহও বেড়ে চলছে। দেশের জন্য যা একটি সুন্দর এবং সুখবর তো বটেই!
ইতিহাস ঐতিহ্য শিল্পকলায় সমৃদ্ধ আমাদের কুমিল্লা। রয়েছেন অসংখ্য কবি-সাহিত্যিক-লেখক। এত সমৃদ্ধশালী হয়েও তবুও কুমিল্লার তরুণ পাঠক-পাঠিকারা কিম্বা বিদগ্ধ পাঠকেরা কী যেন খুঁজে ফিরছেন, কিছু একটা মিস করছেন! পাঠকদের সাথে কথা বলে জানা যায়– তারা তাদের পছন্দের সব ক্লাসিক সাহিত্য বা সাহিত্যের যেকোনো বই-ই সংগ্রহ করতে বেশ অসুবিধায় পড়তে হয়। বলা যায় পছন্দ বা ক্লাসিক কুমিল্লায় বছরজুড়ে বইকেনাটা অতৃপ্তিই থেকে যায়।
পছà¦

