,

বরুড়ায় এনজিওর ঋণ পরিশোধ করতে না পারায় আত্মহত্যা!

আজকের কুমিল্লা ডট কম :
June 13, 2019
news-image

 

মহিউদ্দিন ভূঁইয়া :

কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির দিপক চন্দ্র ভৌমিক এনজিওর ঋণ পরিশোধ করতে না পারায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

ভাউকসার ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাশরুল হক জানান, তিনি আমার ইউনিয়নের একজন পরোপকারি মানুষ ছিলেন, তিনি দীর্ঘদিন যাবত একাকিত্ব জীবনযাপন করেছেন, কিছুদিন পূ্র্বে তার ছেলে মারা যায়। আজ তিনি আত্মহত্যা করেছেন।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান,মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।