,

কুমিল্লার লাকসামে বিএনপির দুই গ্রুপের মুখোমুখি, ককটেল বিস্ফোরণ

আজকের কুমিল্লা ডট কম :
December 24, 2024
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসামে যুবদলের প্রতিনিধি সভা ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা সদরের দৌলতগঞ্জ বাজারে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা ছাড়িয়ে পড়ে।এতে বাজারের ব্যবসায়ী ও পথচারীরা আতঙ্কে পড়েন। তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল গিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, লাকসামে বিএনপি’র রাজনীতি দু’টি গ্রুপে বিভক্ত। এক গ্রুপের নেতৃত্বে আছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) আনোয়ার উল আজিম। অন্য গ্রুপের নেতৃত্বে আছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। দীর্ঘদিন থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপে পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে।

এতে দলীয় নেতা-কর্মীরা দুই ধারায় বিভক্ত।

মঙ্গলবার কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের একটি সাংগঠনিক টিম লাকসামে প্রতিনিধি সভায় অংশগ্রহণ করার কথা জেনে অন্য গ্রুপও তাদের সভায় যোগদানের অনুরোধ করেন। প্রথমে জেলা যুবদলের সাংগঠনিক টিম পৃথক সভায় উপস্থিত থাকার আশ্বাস দিলেও পরে কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিমের গ্রুপের নেতা-কর্মীদের তাদের সভায় উপস্থিত থাকতে পারবেন না বলে জ