কুমিল্লায় অযথা ঘোরাঘুরি বন্ধে যুবকদের শপথ করালেন ম্যাজিস্ট্রেট
স্টাফ রিপোর্টারঃ
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে বের হচ্ছেন অনেকে। এমন অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে কাজ করছে প্রশাসনসহ আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। এবার অযথা ঘোরাঘুরি বন্ধে পাঁচ যুবককে শপথ বাক্য পাঠ করিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর টমছম ব্রিজ এলাকায় তিনি ওই যুবকদের শপথ বাক্য পাঠ করান। সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম নিজের ফেসবুকে ৩৯ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন। কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। প্রশংসা করে মন্তব্য করেন অনেকেই। এর শিরোনাম লেখেন ‘আর কি কি করলে আপনারা বাসায় থাকবেন। কোনো আইডিয়া?’
প্রত্যক্ষদর্শীরা জানান, জনস্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেটের এমন ইতিবাচক কাজ থেকেও যদি আমরা কিছু শিক্ষা নিতে পারি তাহলে করোনা প্রতিরোধে ভালো ফল আসবে।
শপথ নেয়া যুবকরা তাদের প্রতিক্রিয়ায় জানান, করোনার ভয়াবহতা থেকে রক্ষা পেতে সকলেরই উচিত সরকারি নির্দেশনা অনুসারে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘরে অবস্থান করা।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেসবুকে ভিডিও আপলোড করার পর অনেকেই তাকে ধন্যবাদ জানিয়ে মন্তব্য লিখেছেন । সোহাগ হোসেন নামে একজন লিখেছেন- ‘রাস্তায় করোনা রোগী ছেড়ে দেও বন্ধু, তাহলে এরা বাড়ি থাকবে।’
আমজা