,

কুমিল্লায় আর.সি.এল এমডি শাহজাহানের বিরুদ্ধে ২৫০ কোটি টাকা লুটপাটের অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
August 26, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ
রুরাল কো-অপারেটিভ সোসাইটি লিঃ (আর.সি.এল) এর ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান ও স্ত্রী (চেয়ারম্যান) মহিনুর বেগমের বিরুদ্ধে ২৫০ কোটি টাকা লুটপাট করে নামে বেনামে সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুদকের চেয়ারম্যান বরাবর অভিযোগ করা হয়েছে।

জানা যায়, কুমিল্লা লালমাই উপজেলার আজবপুর গ্রামের মৌলভী আবদুল হালিমের ছেলে শাহজাহান। সংসারে দারিদ্রতা দুর করতে বেছে নেন শিক্ষকতা পেশা, ৫ শতক ভিটি মাটির পরিবারটি এখন ২৫০ কোটি টাকার সম্পদের মালিক। ২০০৩ সালে কুমিল্লা জেলা সমবায় অফিস থেকে রুরাল কো-অপারেটিভ সোসাইটি লিঃ (আর.সি.এল) নামে সারাদেশে ১৮টির অধিক শাখার মাধ্যমে সাধারণ মানুষকে অধিক মুনাফা দেখিয়ে এফডিআর ও সঞ্চয়ের নামে শত শত কোটি টাকা আমানত গ্রহণ করে কৌশলে নিজের নামে জমি, ফ্লাটসহ সম্পদের পাহাড় গড়ে তুলেন।
২০১০ সালের পর নতুন কোন ব্যবস্থাপনা কমিটি না হওয়ায় সমবায় আইন ও বিধি মোতাবেক ২০১৩ সালের পর সমিতির পরিচালনা পর্ষদ বলে কিছু নেই। ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতিষ্ঠানের কোন অডিট রিপোর্ট জমা হয়নি। এ সুযোগে সদস্যদের জমাকৃত আমানত এফডিআর ও শেয়ারের নামে যে আমানত গ্রহণ করা হয়েছে, সে টাকা দিয়ে শাহজাহান নিজের নামে নাঙ্গলকোটের হরিপুর মৌজায় ১২ শতক, বাঙ্গড্ডা মৌজায় ৫০ শতক, সদর দক্ষিণের শ্রীবল্লবপুর মৌজায় ২৮ শতক, তিতাস উপজেলার গোপালপুর মৌজায় ৫ শতক, আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর মৌজায় ১৬