,

কুমিল্লায় ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
January 28, 2020
news-image

প্রেস বিজ্ঞপ্তিঃ

কুমিল্লা মহানগরীর গোবিন্দপুর চৌমুহনী এলাকা থেকে ইয়াবা ও অন্যান্য মালামালসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১।

এসময় তাদের কাছ থেকে ৯শত পিস ইয়াবা ট্যাবলেট,৩টি মোবাইল, নগদ ২০হাজার ৫শত টাকা ও ১টি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফারুক আহম্মেদ (২৯) জালুয়াপাড়া এলাকার মৃত আমির আলীর ছেলে এবং মেহেদী হাসান @ শাহীন (২৩) দৌলতপুর এলাকার মোঃ জামাল হোসেনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লার কোতয়ালি থানা এলাকাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

উক্ত বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।