,

কুমিল্লায় গভীররাতে রাস্তায় অসহায় মানুষদের খাদ্যসামগ্রী দিলেন জেলা প্রশাসক

আজকের কুমিল্লা ডট কম :
April 29, 2021
news-image

 

ইসতিয়াক আহমেদ:
কুমিল্লা নগরীতে গভীর রাতে রাস্তার পাশে, স্টেশনের প্ল্যাটফর্মে ঘুমিয়ে থাকা অসহায় ছিন্নমূল মানুষের কাছে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্যদব্য পৌঁছে দিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান ।

বুধবার রাত ১০টায় নিজ গাড়িতে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ শাহাদাত হোসেনকে সাথে নিয়ে নগরীর কান্দিরপাড়, রেলস্টেশনসহ বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে ১৫০ টি নি:স্ব পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।