কুমিল্লায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বৃহস্পতিবার ‘রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন’ করবে উদ্যাপন কমিটি
দেবিদ্বার প্রতিনিধিঃ
২০১৭ সালে দুনিয়ার দেশে দেশে উদ্যাপিত হতে যাচ্ছে মহান রুশ বিপ্লবের শততম বর্ষপূর্তি। মানব সভ্যতার ইতিহাসে যুগান্তকারী এই বিপ্লবটি উদ্যাপনের জন্য বিশ্বে’র বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও গ্রহণ করা হচ্ছে নানান কর্মসূচি। সেই ধারবাহিকতায় কুমিল্লায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কুমিল্লা টাউনহল মাঠে যথাযোগ্য মর্যাদায় রুশ বিপ্লবের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন ও লাল পতাকার মিছিলসহ নানান কর্মসূচি পালন করবে।
‘ব্যক্তি মালিকানার পৃথিবীকে বদলে দিয়ে সামাজিক মালিকানার বিশ্ব গড়ে তুলুন। অনিবার্য বিপ্লবকে ত্বরান্বিত করুন।’ এশ্লোগানকে সামনে রেখে আয়োজকরা জানান, মহান রুশ বিপ্লবের শততম বর্ষপূর্তি উদ্যাপনে বৃহস্পতিবার বিকেল কুমিল্লায় আয়োজিত উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন,- অক্টোবর বিপ্লব শতবার্ষ উদ্যাপন জাতীয় কমিটি’র যুগ্ম আহবায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমিরেটাস সিরাজুল ইসলাম, সিপিবি কেন্দ্রীয় কমিটির অধ্যাপক এম,এম,আকাশ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি কেন্দ্রীয় কমি