,

কুমিল্লায় প্রচারণার মাঠ আ’লীগের দখলে, প্রেস ব্রিফিং আর অভিযোগেই ব্যস্ত বিএনপি

আজকের কুমিল্লা ডট কম :
December 25, 2018
news-image

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
কুমিল্লার ১১টি আসনে নির্বাচনী প্রচারণায় সব দিক থেকে সরব আ’লীগের প্রার্থীরা। পথ সভা, জনসভা, উঠান বৈঠক, নির্বাচনী অফিস স্থাপন, মাইকিং-পোষ্টারিংয়ের ক্ষেত্রে নৌকা প্রার্থীরা এগিয়ে রয়েছে। অপর দিকে প্রচারণায় বেশ পিছিয়ে বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থীরা। বিএনপির প্রার্থীদের অভিযোগ আ’লীগ প্রার্থীরা আমাদের অফিস করতে দেয়নি। কিছু যা করা হয়েছে তা ভাংচুর করা হয়েছে, পোষ্টার ছিড়ে ফেলা হয়েছে, মাইকিং করতে দেয়া হচ্ছে না, নির্বাচনী ভোটকেন্দ্রের এজেন্ট, নেতাকর্মীদের গায়েবী মামলায় গ্রেফতার করা হচ্ছে। অপর দিকে আ’লীগের প্রার্থীরা বলছে, বিএনপি সব সময় দোষারোপের রাজনীতি করে। আসলে তাদের সাংগাঠনিক কাঠামো অনেকটাই দুর্বল । তাই তারা মাঠে নামতে পারছে না। কুমিল্লার ১১টি আসনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্রসহ ৮৪ জন প্রার্থী নির্বাচন করছেন।

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা)ঃ
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া ও বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন। এ আসনে আ’লীগের প্রার্থী সুবিদ আলীর পাশাপাশি বিএনপির প্রার্থী ড. মোশাররফও নির্বাচনী প্রচারণায় সরব রয়েছেন। তবে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ রয়েছে।

বিএনপির প্রার্থী ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন, দাউদকান্দি ও মেঘনায় আ.লীগ প্রার্থীগণ বিএনপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে হয়রানি করছেà