কুমিল্লায় বিএনপির প্রার্থী মনিরুলের আমরণ অনশনের হুমকি
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-১০ আসনে দলের মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী আমরণ অনশনের হুমকি দিয়েছেন। রাজনৈতিক কারণে মামলায় জড়িয়ে তাকে হয়রানিসহ নির্বাচনী কার্যক্রম থেকে সরিয়ে রাখার অভিযোগ এনে অবাধ-সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সময়-সুযোগ ও আইনানুগ অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট দাখিলকৃত চিঠিতে তিনি এ হুমকি দেন।
শুক্রবার দুপুরে চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
চিঠিতে মনিরুল হক চৌধুরী উল্লেখ করেন, জেলার চৌদ্দগ্রামে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি দুর্বৃত্তদের হামলায় বাসের ৮ যাত্রী নিহতের ঘটনায় দায়ের করা পৃথক ২টি মামলায় তার (মনিরুল হক চৌধুরী) নাম ছিল না। ওই ঘটনার ২ বছর পর হয়রানির উদ্দেশ্যে রাজনৈতিক প্রতিপক্ষের চাপে সম্পূরক চার্জশিটে ওই ২টি মামলায় তাকে আসামি করা হয়। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ও পরে জেলার সদর দক্ষিণ মডেল থানার আরও ২টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ ২টি মামলার এজাহারেও তার নাম নেই।
এদিকে পেট্রল বোমা হামলায় বাসের ৮ যাত্রী নিহতের মামলায় তিনি হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন এবং পরবর্তীতে কুমিল্লা জেলা জজ আদালতে ৭টি তারিখে হাজির ছিলেন। কিন্তু গত ২৪ অক্টোবর কুমিল্লা জেà