কুমিল্লা জেলাজুড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী
আজকের কুমিল্লা ডট কম :
March 25, 2020
স্টাফ রিপোর্টারঃ
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দূরত্ব সৃষ্টিতে কুমিল্লায় মাঠে নেমেছে সেনাবাহিনী।
বুধবার বেলা পৌণে ১১ টার দিকে নগরীর কান্দিরপাড়সহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনী টহল দেয়। এসময় হ্যান্ডমাইকযোগে সরকারি নির্দেশনা অনুযায়ী দোকানপাট বন্ধ রাখারও নির্দেশনা দেন তারা।
কুমিল্লা সেনানিবাসের লে. কর্ণেল মাহবুব আলম জানান, সামাজিক দূরত্ব সৃষ্টির লক্ষ্যে সেনাবাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে।