,

কুমিল্লা টাওয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুসহ প্রসূতির মৃত্যুর অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
August 5, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার টাওয়ার হসপিটালে ভুল চিকিৎসায় আসমা আক্তার (২৩) নামে এক প্রসূতিসহ শিশু সন্তানের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সিজারিয়ান অপারেশন করেন ডাক্তার চন্দনা রানী দেবনাথ।

(৫ আগষ্ট ) বৃহস্পতিবার নিহতের পিতা অটো রিক্সা চালক দয়াল হুমায়ুন অভিযোগ করেন।

নিহত আসমা আক্তার কুমিল্লার সদরের আমড়াতলি ইউনিয়নের কবিরাজ বাজারের জশপুর গ্রামের বসিরের স্ত্রী। নিহতের বাবার বাড়ি বুড়িচং উপজেলার বাকশীমূল পশ্চিমপাড়ায়।

অভিযোগের সূত্রে জানা যায়, গত (৩১ জুলাই )শনিবার কুমিল্লা টাওয়ার হাসপাতালে হুমায়ুন মিয়া তার মেয়ে ৮ মাসের গর্ভবতী আসমা আক্তারকে নিয়ে যান। সেখানে রোগীর অবস্থা ভালো নয় বলে চিকিৎসক জানান। পরে তাকে দ্রুত সিজারিয়ান অপারেশনের কথা বলেন। টাওয়ার হসপিটালে শনিবার সকাল ৮টায় অপারেশন  করেন। সেখানে একটি পুত্র সন্তান জন্ম দেন আসমা আক্তার। অপারেশনের পর সাথে সাথেই রোগীর অবস্থা ভালো নয় বলে ঢাকার ভাল কোন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন কর্তব্যরত ডাক্তার। তাকে ঢাকা গ্রীণরোডের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে আইসিওতে থাকার পর শনিবার সন্ধ্যায় আসমা আক্তার মারা যায়।এদিকে টাওয়ারে আইসিওতে থাকা অবস্থায় শিশু সন্তানও মারা যায়।  ট