,

কুমিল্লা নগরীর মেডিকেল সেন্টার হাসপাতালে অগ্নিকান্ড: ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

আজকের কুমিল্লা ডট কম :
March 8, 2021
news-image

 

শাহ ইমরান ও বি এম মহিউদ্দিন:

কুমিল্লা নগরীর টাওয়ারের মেডিকেল সেন্টার হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ আহত হননি।

সোমবার (৮ মার্চ ) বিকাল ৪ টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে মেডিকেল সেন্টার হাসপাতালের দ্বিতীয় তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার খবরে কুমিল্লা মেডিকেল সেন্টারে ভর্তি রোগী ও রোগীদের সাথে আসা স্বজনরা আতংকিত হয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে কয়েকজন আহত হয়েছে।

খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস টিম  ঘটনা স্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লা টাওয়ার কর্তৃপক্ষ সূত্র জানায়,  এ অগ্নিকান্ডে প্রায় ১০/১৫ লক্ষ ক্ষয়ক্ষতি হয়েছে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক কাজী নজমুজ্জামান জানান, ফায়ার সাভিংসের তিনটি টিম আগুন নিভানোর জন্য কাজ করেছে। একটি তদন্ত টিম গঠন করা হবে। তদন্ত টিম তদন্ত করে দেখবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কি পরিমান ক্ষতি হয়েছে।