,

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আর্থিক কেলেঙ্কারি, ১১ মাসে কয়েক কোটি টাকা হরিলুট

আজকের কুমিল্লা ডট কম :
June 16, 2019
news-image

ডেক্স রিপোর্টঃ
প্রায় ২৯ হাজার শিক্ষার্থীর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে গত এক বছরে কয়েক কোটি টাকা হরিলুটের ঘটনা ঘটেছে। প্রয়োজন না থাকা সত্ত্বেও কলেজ ফান্ডকে শক্তিশালী করার নামে বিভিন্ন খাতে দফায় দফায় ফি বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে সে সুযোগ কাজে লাগিয়ে কলেজের সাবেক অধ্যক্ষসহ কলেজের কয়েকজন শিক্ষক-কর্মচারী মিলে ওইসব ফান্ডকে প্রায় খালি করে দিয়েছে। কলেজের ১৫/১৬টি একাউন্টের গত ১১ মাসের তথ্য বিশ্লেষণ করে আয়-ব্যয়ে প্রচুর অনিয়ম পাওয়া গেছে।

সবচেয়ে বেশি টাকা লোপাট হয়েছে মাস্টার রোল কর্মচারী তহবিলে। ব্যাংক বিবরণে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে ১৭৫টি চেকের মাধ্যমে ২ কোটি ৫৮ লাখ ১৬ হাজার টাকা উত্তোলন করা হয়। ঈদ ও বৈশাখী ভাতা মিলিয়ে ১২টি চেকে উত্তোলিত ১ কোটি ২৪ লাখ ৬৬ হাজার ২৩৩ টাকা দিয়ে কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ সম্ভব হলেও বাকি ১৬৩টি চেকে ১ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা বাড়তি উত্তোলন হয়েছে তা নজীর বিহীন।

কলেজের অন্ত:ক্রীড়া ও বহি:ক্রীড়া খাতে সরাসরি অনিয়মের তথ্য পাওয়া গেছে। কলেজের একটি সূত্রে জানা গেছে, গত ১১ মাসে কলেজে কোনো প্রকার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। অথচ এ সময়ে দুটি খাত থেকে ৬৭টি চেকের মাধ্যমে ২৪ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, যেসব কলেজে ¯œাতক (সম্মান) চালু আছে ওইসব কলেজে প্রতি বিষয়ে ৬ হাজার টাকা করে মোট চার বছরের অধিভুক্তি ফি ও ¯œাতকোত্তরে প্রতি বিষয়ে ৬হাজার টাকা করে অধিভুক্তি আদায়ের নিয়ম রয়েছে। সে হিসেবে সর্বমোট