,

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে শয্যাসংখ্যা: কৃষিমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
October 10, 2026
news-image

 

হাবিবুর রহমান মুন্নাঃ

​কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধান এবং হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজারে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

​শনিবার (১০ অক্টোবর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অডিটোরিয়ামে ইন্টার্ন সমাপনী অনুষ্ঠান (কুম-২৯) ও ডাক্তার পুনর্মিলনী ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে এতে যোগ দেন।

​কৃষিমন্ত্রী বলেন, সরকারি মেডিকেল কলেজের প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের ক্ষেত্রে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বরাদ্দের বিষয়ে দ্রুতই স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।

​একই সঙ্গে চিকিৎসা সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, “সরকারি মেডিকেল কলেজের যন্ত্রপাতি যাতে দ্রুত নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের যত্নবান হতে হবে। বেসরকারি হাসপাতাল বা চিকিৎসকদের চেম্বারে ব্যবহৃত যন্ত্রপাতির মতো সরকারি হাসপাত