,

কুমিল্লা রাইফেলস ক্লাবের উন্নয়ন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
October 28, 2020
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসক ও রাইফেলস ক্লাবের সভাপতি আবুল ফজল মীর মহোদয়ের সভাপতিত্বে কুমিল্লা রাইফেলস ক্লাবের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর সার্কেল)জনাব তানভীর সালেহীন ইমন, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রাইফেলস ক্লাবের সহ-সভাপতি নুরুল জামান, কুমিল্লা রাইফেলস ক্লাবের সহ-সভাপতি গোলাম মোহাম্মদ সিকান্দার, কুমিল্লা রাইফেলস ক্লাবের সহ-সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক এ,কে,এম ইকবাল ইসলাম, কুমিল্লা রাইফেলস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খাঁন চৌধুরী, কুমিল্লা রাইফেলস ক্লাবের কোষাধ্যক্ষ তারিকুল ইসলাম মজুমদার, কুমিল্লা রাইফেলস ক্লাবের সদস্য হাবিবুর রহমান, স, ম সফিকুল রহমান, আমানুল রশিদ (শাহীন), আব্দুল হান্নান, আলহাজ্ব মাহবুব আলম, রেজাউল করিম (মিন্টু), ফরহাদ হোসেন ভূঁইয়া, মোঃ আলী মনসুর, সৈয়দ রায়হান আহমেদ ।

Related posts: