কুমিল্লা শিক্ষা বোর্ডে জেএসসি থেকে ছিটকে পড়েছে দেড় লাখেরও বেশি শিক্ষার্থী
ডেস্ক রিপোর্টঃ
২০১০ সালে প্রথমবারের মতো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু হয়েছিল জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পদ্ধতি। ওই বছর কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন ৬টি জেলা থেকে অংশগ্রহণ করা সব শিক্ষার্থী পাস করেছিল। তবে এরপর থেকে গত নয় বছরে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে দেড় লাখেরও বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়ে ছিটকে পড়েছে।
কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠিত।
শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার বিষয়টি নিয়ে অনেক অভিভাবকরা দাবি করেছেন, শিক্ষার্থীদের স্কুল জীবনের মধ্যখানে জেএসসি পরীক্ষার আসলে কোন যৌক্তিকতাই নেই। এর ফলে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন শেষ হয়ে যায় মাঝ পথে।
বোর্ড সূত্র জানায়, সবশেষ অনুষ্ঠিত হওয়া ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ৬টি জেলার ১ হাজার ৯শ’ ৩০টি বিদ্যালয়ের ২ লাখ ৬১ হাজার ৯শ’ ৬ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। তবে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৪২ হাজার ৪শ’ ৯০ জন। এ বছর জেএসসি থেকে ছিটকে পড়ে ১৯ হাজার ৪শ’ ১৬ শিক্ষার্থী।
জেএসসি পরীক্ষা পদ্ধতি চালু হবার পর শুধুমাত্র ২০১০ সালেই কোনো পরীক্ষার্থী ঝরে পড়েনি কুমিল্লা বোর্ডে