,

কুমিল্লা সদরে প্রেমিকার পেট্রোল আগুনে দগ্ধ প্রেমিকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
July 10, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরে প্রেমিককে ডেকে নিয়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় দগ্ধ প্রেমিক আরাফাত ইসলামের মৃত্যু হয়েছে।

রবিবার (১০ জুলাই) ভোর ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যু হয় আরাফাতের।

৬ জুলাই রাত ১০ টার সময় বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে প্রেমিকা তাসফিয়ার ফোন পেয়ে যাওয়ার পর তার শরীরে পেট্রোল ঢেলে  আগুন ধরিয়ে দেয়া হয। এতে তার পুরো শরীর ঝলসে যায়। রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নেয়া হয়। ঘটনার পরদিনই বড়দৈল এলাকা থেকে প্রেমিকা তাসফিয়া, তার ভাই অনিক ও মা রোকসানাকে আটক করেছে পুলিশ।