কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় যারা
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
ঘনিয়ে আসছে উপজেলা পরিষদ নির্বাচন । চলতি বছরের মার্চ মাস থেকে কয়েক দফায় সারাদেশব্যাপি এ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে । সেই ধারাবাহিকতায় সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন লবিংয়ে ব্যস্ত। বিএনপির এ নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা তেমন নেই বললেই চলে। তাই আ’লীগের সম্ভাব্য প্রার্থীরাই মাঠ চষে বেড়াচ্ছেন। কুমিল্লা সদর উপজেলায় আ’লীগের একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। তাদের অনেকেই দলীয় প্রার্থী হওয়ার জন্য লবিংয়ে ব্যস্ত।
বিভিন্ন সূত্রমতে, কুমিল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, তরুণ আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মান্নান কবির ভূইয়া আ’লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন।
কুমিল্লা সদর উপজেলায় দুই বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এড. আমিনুল ইসলাম টুটুল। তিনি এর আগে ভাইস-চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেছেন। তিনি এবারোও দলীয় প্রার্থী হতে নির্বাচন করতে চান। তিনি জানান, বাংলাদেশ আওয়ামীলীগ ও আমার নেতা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার যতদিন আমার উপর আস্থা ও বিশ্বাস রাখবেন ততদিন আমি দায়িত্ব পালন করবো। তিনি চাইলে নির্বাচন করবো।
চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ । তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন। à