,

কুমিল্লা-১: শতভাগ সিসি ক্যামেরার আওতায় ১৪৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

আজকের কুমিল্লা ডট কম :
February 10, 2026
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ হলো প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা। একদিন পরেই ভোট গ্রহনের সকল প্রস্তুতি চলছে। এবার কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে নিরাপত্তা নিয়ে বিশেষ সতর্কতায় রয়েছে প্রশাসন। এ আসনে ১৪৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এরমধ্যে অতিমাত্রায় ঝুকিপূর্ণ ৩৩টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে । এই আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের লড়াই হবে বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন(ধানের শীষ) ও ১১ দলীয় জোটের প্রার্থী মনিরুজ্জামান বাহলুল(দাঁড়িপাল্লা) এর মধ্যে।

অন্য প্রার্থীরা হলেন, আবু জায়েদ আল মাহমুদ স্বতন্ত্র (কলস), ইসলামি আন্দোলনের বশির আহমেদ ( হাত পাখা), বাংলাদেশ জাসদের বড়ুয়া মনোজীত ধীমন( মোটরগাড়ি), বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আবুল কালাম (হাতি), এবি পার্টির শফিউল বাসার (ঈগল), জাতীয় à