গাজায় ১১ দিনের নির্মম বর্বরতার পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা
আন্তর্জাতিক ডেস্কঃ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১১ দিন হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে গাজায় হামলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে যুদ্ধবিরতির সম্মতির সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে বিবিসি।
নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা মিসরের দেয়া সমঝোতা প্রস্তাব গ্রহণ করেছে। তবে এই যুদ্ধবিরতি হবে ‘দ্বিপক্ষীয় ও শর্তহীন’।
যুদ্ধবিরতির ধরন ও অন্যান্য বিষয়ে নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন নেতানিয়াহু। মন্ত্রিসভার পক্ষ থেকে বলা হয়, মিসর যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এই যুদ্ধবিরতি হবে ‘দ্বিপক্ষীয় ও শর্তহীন’। তবে কখন থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে সে বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
হামাস এবং ইসলামী জিহাদও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে। হামাস ও ইসরায়েলের গণমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ২টা এবং বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির ঘোষণার সময়ও, অর্থাৎ আনুষ্ঠানিক ক্ষণগণনার সময়ও উভয়পক্