,

চাঁদপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আজকের কুমিল্লা ডট কম :
June 15, 2026
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের উদ্যোগে চাঁদপুরে বর্ণাঢ্য ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুর খানের সভাপতিত্বে এবং প্রভাষক রাবেয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত পিএইচএফ।

বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল হেলাল এবং ফল উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, ফল উৎসব কেবল আনন্দের নয়, এটি আমাদের দেশীয় ফল সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমাদের ফলের পুষ্টিগুণ, বৈচিত্র্য ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে এ ধরনের আয়োজন অত্যন্à