চাঁদপুরে যাত্রীদের মালামাল ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন সিএনজি মালিক সমিতি
ইউসুফ পাটোয়ারী লিংকন:
সিএনজি স্কুটারে যাত্রীদের ভুলে ফেলে যাওয়া ভ্যানেটি ব্যাগ, ম্যানিব্যাগ ও মোবাইল ফোন ল্যাপটপসহ বিভিন্ন মালামাল সংগ্রহ রেখে তা ফেরত দিচ্ছেন চাঁদপুর জেলা সিএনজি স্কুটার মালিক সমিতি কর্তৃপক্ষ। আর এই প্রশংসনীয় কাজটি করে চলেছেন প্রায় ৯ বছর ধরে।
এমন সততার দৃষ্টান্ত স্থাপন করে একদিকে যেমন প্রশংসা কুড়াচ্ছেন মালিক সমিতি, অন্যদিকে যাত্রীরাও তাদের হারানো মালামাল ফেরত পেয়ে উপকৃত হচ্ছেন।
জানা যায়, চাঁদপুরের বিভিন্ন অঞ্চলে সিএনজি স্কুটারে যাতায়াতকৃত যাত্রীরা ভুলবশত সিএনজি স্কুটারে ফেলে যাওয়া ভ্যানিটি ব্যাগ, মানিব্যাগ, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল ফেলে চলে যাওয়ার পর কিছু চালক তাদের সততার কারনে যাত্রীদের ওই সব মালামাল সিএনজি স্কুটার মালিক সমিতির কর্তৃপক্ষের কাছে জমা দেন। মালিকপক্ষ সেই সব মালামাল দীর্ঘদিন ধরে সংগ্রহ করে রাখেন। এর মধ্যে যদি ভুক্তভোগী কোনো যাত্রী তাদের ফেলে যাওয়া সেইসব মালামালের সন্ধান করতে আসেন তখন মালিক কর্তৃপক্ষ ওই যাত্রীদেরকে সংগ্রহে রাখা মালামালের কাছে নিয়ে দেখিয়ে দেন। এবং যাত্রীর মালামাল তা যেন নিজেই শনাক্ত করে নেন। এভাবেই দীর্ঘদিন ধরে এ প্রশংসনীয় কাজটি করে চলেছেন সিএনজি মালিক সমিতি।
খবর নিয়ে জানা গেছে ২০১৩ সাল থেকে তারা মহৎ কার্যক্রম শুরু করেন। এ পর্যন্ত তারা প্রায় এক হাজার যাত্রীদের হাতে তাদের হারিà