চাঁদাবাজির মামলা করায় শিল্প কারখানায় আগুন, ৩ সন্ত্রাসী গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের সোনাইছা এলাকায় চাঁদাবাজির দাবিতে আ’লীগ নেতা তমিজ উদ্দিন সেলিমের মালিকানাধীন শিল্প কারখানায় হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করায় ক্ষীপ্ত হয়ে অভিযুক্তরা ওই শিল্প-কারখানায় আগুন দিয়েছে। আগুনে দামি মেশিনপত্র পুড়িয়ে ফের ভাংচুর-লুটপাট চালিয়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ সোমবার রাতে থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
মামলার এজাহারে সিকিউরিটি ইনচার্জ আবদুল জলিল উল্লেখ করেন, সোনাইছা-পদুয়া রাস্তার মাথায় সাসটেইনেবল অ্যাপারেলস লি. নামের শিল্প-কারখানায় প্রভাবশালীদের ছত্রছায়ায় সংঘবদ্ধ একটি চাঁদাবাজ চক্র মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। তাদের দাবিকৃত চাঁদা না পেয়ে গত ২৮ নভেম্বর সন্ত্রাসীরা হামলা চালিয়ে কারখানাটিতে ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় কুমিল্লার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এতে ক্ষীপ্ত হয়ে সন্ত্রাসীরা সোমবার রাতে নিমার্ণাধীন ওই শিল্প-কারখানায় প্রবেশ করে প্রহরীদের অস্রের মুখে জিম্মি করে। সন্ত্রাসীরা নিমার্ণ কাজে ব্যবহৃত এসকেভেটর, অটোমেটিক মিকচার মেশিন, জেনারেটর, ফাইল ড্রà¦