চান্দিনায় করোনা সতর্কতায় ভ্রাম্যমাণ আদালতের নামে প্রতারণা; ভুয়া নারী ম্যাজিষ্ট্রেটসহ আটক ৪
চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় করোনা সতর্কতায় দোকান খোলার অপরাধে দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে প্রতারণায় সময় এক ভুয়া নারী ম্যাজিষ্ট্রেট সহ ৪জনকে আটক করে গ্রামবাসি।
শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টায় চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের তীরচর গ্রামে ৪ প্রতারকদের ভুয়া ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় তাদেরকে আটক করা হয়। তাদের মধ্যে তিন ভুয়া ডিবি পুলিশও রয়েছে। পরে তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় উত্তেজিত গ্রামবাসি।
আটককৃতরা হলো- কুমিল্লার দেবিদ্বার উপজেলার চুলাশ গ্রামের মো. ফারুক এর স্ত্রী মনি (২৯)। সে নিজেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলে পরিচয় দেয়। তার স্বামী মো. আয়েত আলীর ছেলে ফারুক (৩৬), একই গ্রামের জাফর আলীর ছেলে লিটন (৪২) এবং অপরজন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাশিমনগর গ্রামের জজ মিয়ার ছেলে রহমান আলী (৩৫)। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। তবে তাদের কাছ থেকে অপরাধ জগত পত্রিকার সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ওয়ার্ড মেম্বার মামুনুর রশিদ জানান- তীরচর গ্রামের মাদ্রাসা সংলগ্ন এ