,

চান্দিনায় ট্রাক চাপায় এক কসাই নিহত

আজকের কুমিল্লা ডট কম :
August 14, 2017
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় ট্রাক চাপায় আবু ইউসুফ (৩২) নামে এক কসাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ আগষ্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু ইউসুফ কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাধানগর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

ময়নামতি হাইওয়ে পুলিশ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, মহাসড়কের পাশে গরু জবাই করার সময় চট্টগ্রামমুখী একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাঁপা দিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।