,

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার আসেন ইচ্ছেমত, বেশিরভাগ পরীক্ষা হয় বাহিরের প্যাথলজিতে

আজকের কুমিল্লা ডট কম :
July 17, 2019
news-image

 

ডেস্ক রিপোর্ট :

কুমিল্লার চান্দিনার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগপ্রাপ্ত ডাক্তারদের দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে। সময়মত চেম্বারে আসেন না তারা। এতে রোগীরা সময়মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। সকাল সাড়ে ৮টা থেকে ডাক্তারদের চেম্বারে থাকার নিয়ম থাকলেও সরকারি ওই নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজেদের মনমত সময়ে হাসপাতালে আসেন তারা।

এদিকে হাসপাতাল ঘিরে গড়ে উঠা প্যাথলজির কর্মী ও দালালদের দৌরাত্ম্যে সঠিক সেবা বঞ্চিত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ রোগীরা। হাসপাতালের অভ্যন্তরে প্যাথলজিতে স্বল্প মূল্যে পরীক্ষা-নিরীক্ষা করার ব্যবস্থা থাকলেও কমিশনের লোভে বেশিরভাগ ডাক্তারই রোগীদেরকে বাহিরের প্যাথলজিতে পরীক্ষার করার পরামর্শ দেন বলেও অভিযোগ উঠে।